Bangladesh Flood: বাংলাদেশ বিধ্বংসী বন্যায় মৃত ১৯, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ
সেলিম রেজা | ঢাকা: বাংলাদেশে এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১২টি। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি। এ পর্যন্ত ৩ হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজার ৮৮৮ জন আশ্রয় নিয়েছেন। বাংলাদেশে এখন পর্যন্ত বন্যায় মোট ১৯ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৫ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, নোয়াখালীতে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন মারা…

