Bangladesh: জাতির উদ্দেশ্যে ভাষণ; ‘বন্যা প্রতিরোধে ভারতের সঙ্গে আলোচনা চলছে’, বললেন ইউনূস
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২ সপ্তাহেরও বেশি সময় পার। বাংলাদেশে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন, ‘বন্যা দু্র্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকার ও বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি। ভবিষ্যত সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ ও প্রতিবেশীদের সাথে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছি’। কোটাবিরোধী আন্দোলনে তখন উত্তাল বাংলাদেশ। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। সেদিনই মন্ত্রিসভা…

