বাংলাদেশে ফের ‘অপহরণ করে নির্যাতন’ হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
ঢাকা: বাংলাদেশে ফের সংখ্যালঘু হিন্দু যুবককে নির্যাতনের অভিযোগ উঠল। এবার একেবারে রাজধানী ঢাকায় । ওয়ারি এলাকা থেকে এক হিন্দু ছাত্রকে অপহরণ, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের জন্য অত্যাচারের অভিযোগ উঠল। এনডিটিভি সূত্রে খবর, আহত যুবকের নাম সুভাষ দেওরি (২৫)। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সুভাষ দেওরি পুরনো ঢাকার সেন্ট্রাল ল’ কলেজের প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিত হিসেবে পুজোআচ্চা করতেন। তবে…

