Bangladesh | Sheikh Hasina: দেশ ছাড়ার আগে ইস্তফা দেননি মা, উনি এখনও প্রধানমন্ত্রী, দাবি হাসিনার ছেলে সজীবের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাহিনা। নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসকে সামনে রেখে একটি অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হয়ে গিয়েছে বাংলাদেশে। তার পরেও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেছেন, দেশ ছাড়ার আগে মা ইস্তফা দেননি। তাই তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। কী বলেছেন সজীব ওয়াজেদ? হাসিনার ছেলে আন্তর্জাতিক সংবাদসংস্থাকে বলেন, ‘অফিয়ালি ইস্তফা দেননি মা। সেই সময় তিনি পাননি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।’ হাসিনা দেশে ছেড়ে বর্তমানে ভারতে রয়েছেন। সেখান তিনি অন্য কোনও দেশে…

