অরাজকতার বাংলাদেশে এবার ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার এই হাল করল দুষ্কৃতীরা
কুমিল্লা (বাংলাদেশ) : চারিদিকে চরম অরাজকতা…। শিকেয় আইনশৃঙ্খলা…। হিন্দু নিপীড়ন। দ্বেষের বাংলাদেশে মন্দিরেই পুরোহিতকে খুনও করা হয়েছে দিনকয়েক আগে। আর এবার কুমিল্লায় অশীতিপর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো হল। কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার চৌদ্দগ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাঁকে গলায় জুতোর মালা পরানো হয়। মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি। অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এ প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র…

