এবার ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে গণ-আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
ঢাকা : শরিফ ওসমান হাদির হত্যায় দ্রুত ন্যায়বিচারের দাবিতে সরব ইনকিলাব মঞ্চ। বাংলাদেশে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি এই প্ল্যাটফর্ম এবার সতর্কবার্তা দিল অন্তর্বর্তী সরকারকে। হাদি-হত্যার বিচার না হলে বর্তমান সরকারকে উৎখাত করতে গণ-আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিল মঞ্চ। সংগঠনের সদস্য-সচিব আবদুল্লাহ অল জাবের সাংবাদিক বৈঠক করে এই বার্তা দেন। ডেইলি স্টারের খবর অনুযায়ী, হাদির সমাধির পর শনিবার ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। কিন্তু, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও হাদির হত্যাকারীদের গ্রেফতারির বিষয়ে কোনও জোরদার পদক্ষেপ…

