বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব ! মূর্তি ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ
নয়াদিল্লি: মুখে সম্প্রীতি, কাজে শুধুই অশান্তি, ফের মন্দিরে তাণ্ডব! (Bangladesh Kali Temple Vandalished)বাংলাদেশের জামালপুরে কালী মন্দিরে তাণ্ডব, মূর্তি ভাঙচুর। সরিষাবাড়িতে কালী মন্দির ভাঙচুর, লুঠপাটেরও অভিযোগ। এমনই দাবি বাংলাদেশের সংবাদপত্র ‘সমকাল’-এর। অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনা। দোয়ারা বাজার এলাকাতেও হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা হয়েছে। একাধিক দোকানে ভাঙচুর ও ব্যাপক…

