মৌলবাদী-হামলার আতঙ্ক, নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা; BSF-এর হাতে আটক হিন্দু যুবক
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের শেষ নেই। অনবরত অত্যাচারের শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা। এই পরিস্থিতিতে অনেকেই বাংলাদেশ ছেড়ে এদেশে পালিয়ে আসার চেষ্টা করছেন। সীমান্তে তাই সক্রিয় রয়েছে বিএসএফ। এই আবহেই ওপার বাংলায় মৌলবাদীদের হামলা থেকে প্রাণ বাঁচাতে এপারে ‘আশ্রয়’ নেওয়ার চেষ্টা করলেন এক হিন্দু যুবক। সেই লক্ষ্যে নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তিনি। জলপাইগুড়ির রাজগঞ্জে যখন নদী সাঁতরে এপারে ঢোকেন, তখন তাঁকে আটক করে BSF। নদী পেরিয়ে বাংলাদেশের রংপুর থেকে জলপাইগুড়িতে আশ্রয়ের চেষ্টা।…

