Bangladesh| Adani Group: বিদ্যুত্ সরবারহ ৬০ শতাংশ কম করে দিল আদানি গোষ্ঠী, অন্ধকারে ঢুবতে চলেছে বাংলাদেশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বকেয়া ৮০০ মিলিয়ন ডলার। সেই টাকা মেটাতে পারেনি বাংলাদেশের মহ ইউনুস সরকার। ফলে কথা মতোই বিদ্য়ুত্ সরবারহ কম করে দিয়েছে আদানি গ্রুপ। এবার আরও ১০ শতাংশ বিদ্যুত্ সরবারহ কম করল আদানি গোষ্ঠী। ফলে বাংলাদেশে তারা মোট ৬০ শতাংশ বিদ্যুত্ সরবারহ কম করে দিল আদানি শিল্প গোষ্ঠী। ফলে প্রবল বিপাকে বাংলাদেশ। অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ৫০ শতাংশ কমিয়ে দেয় আদানি গ্রুপ। এখন নতুন করে আরও ১০ শতাংশ কমিয়েছে তারা। শুধু বাংলাদেশে বিদ্যুৎ পাঠাতেই…

