Bangladesh: হাসিনার আমলে চুক্তি, ইউনূসের রাগ গিয়ে পড়ল গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের উপরে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত বাংলাদেশের টানাপোড়ন সম্পর্কের মধ্যেই ভারতের একটি নির্মাণ সংস্থার সঙ্গে হওয়া জাহাজ নির্মাণ চুক্তি বাতিল করল মহম্মদ ইউনূস সরকার। চুক্তি হয়েছিল ২.১০ কোটি ডলার অর্থাত্ প্রায় ১৮০ কোটি টাকার। ওই চুক্তি সাক্ষর হয়েছিল শেখ হাসিনার আমলে। চুক্তি ছিল গভীর সমুদ্রে আটকে পড়া ভারী জাহাজকে টেনে আনার জন্য টাগ বোট তৈরির। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ২০২৪ সালে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ওই চুক্তিতে সই করে। ওই চুক্তি কেন বাতিল করা হল তার কোনও ব্যাখ্যা…

