Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭
Student Agiation: ফের ছাত্র আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় সংঘর্ষে আহত ৫৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বাংলাদেশে এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে  সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ৫৭ জন। মঙ্গলবার বিকেলে ঢাকায় সচিবালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জি ২৪ ঘন্টাকে বলেন, সচিবালয় থেকে আহত অবস্থায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের…

Read More

Azmeri Haque Badhon: ‘আমি ভুল স্বীকার করি, কোনও অনুশোচনা নেই…’
Azmeri Haque Badhon: ‘আমি ভুল স্বীকার করি, কোনও অনুশোচনা নেই…’

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)। নতুন উপদেষ্টা আসার রাত জেগে ডাকাতের থেকে বাঁচাতে পাহারা দিতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। বেশ অনেক দিন ধরেই খোঁজ নেই আজমেরী হক বাঁধনের। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি। শুধু কোনও ইভেন্টেই তিনি অনুপস্থিত নন, বরং সোশ্যাল মিডিয়াতেও ছিল না কোনও আনাগোনা। সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন,…

Read More

Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭
Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত দেড়টায় পর দফায় দফায় সংঘর্ষ চলছে।  রাত ১১টার পর থেকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।  আহতরা হলেন, ইরফান (২০), পথচারী উজ্জ্বল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২) ও রিপন। সূত্র দাবি করেন, এদের মধ্যে কারা কোন কলেজের সেটা এখনো জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে উজ্জ্বল…

Read More

Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…
Bangladesh: চলতি বছরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন! এই বছরই কেন দেশে ডামাডোলের নিরসন চাই বিএনপি…

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে বিলম্ব না করে চলতি বছরের জুলাই-অগাস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করছে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তাই এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে বিএনপির ঐকমত্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী ৭ থেকে ৮ মাসের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন হওয়া উচিত…

Read More

Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…
Bangladesh Crisis: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা! অভিযোগ ও পুলিসি পদক্ষেপ…

রাজীব চক্রবর্তী: বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে ১,৭৬৯টি সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ২,০১০টি ঘটনা সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি এবং উপাসনালয়ের উপর হয়েছে বলে জানানো হয়েছে। পুলিস ঐক্য পরিষদের রিপোর্ট পর্যালোচনা করে আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে। রিপোর্টে উল্লেখিত স্থান এবং প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ নথিভুক্ত করার জন্য পুলিস তাদের অনুরোধ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই অভিযোগগুলির মধ্যে ৬২টি মামলার ভিত্তিতে ৩৫ জনকে গ্রেপ্তার করা…

Read More

Bangladesh: বিচারপতিদের পদত্যাগ চাই, এবার হাইকোর্ট ঘেরাও করে তুলকালাম
Bangladesh: বিচারপতিদের পদত্যাগ চাই, এবার হাইকোর্ট ঘেরাও করে তুলকালাম

সেলিম রেজা । ঢাকা: শেখ হাসিনা সরকারের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাও করলেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার ঢাকায় হাইকোর্টের সামনে মিছিল নিয়ে উপস্থিত হন শিক্ষার্থীরা। মিছিলের কথা জেনে আগেভাগেই হাইকোর্ট গেটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হাইকোর্ট মাজার গেট এসে পৌঁছান বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এদিন বেলা পৌনে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল হাইকোর্টের উদ্দেশ্যে…

Read More

বঙ্গবন্ধুর হাতে সূচনা, রাজনীতিকরণে অভিযুক্ত হাসিনা, যে কারণে সংরক্ষণ নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ
বঙ্গবন্ধুর হাতে সূচনা, রাজনীতিকরণে অভিযুক্ত হাসিনা, যে কারণে সংরক্ষণ নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশ

ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি পড়শি দেশ বাংলাদেশে।  কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজও হামলার অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে রবার বুলেট ছুড়ে, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার অভিযোগ উঠছে। ছাত্রলিগ, যুবলিগ এবং পুলিশ, আন্দোলনকারীদের উপর ত্রিমুখী আঘাত নেমে আসছে বলে অভিযোগ। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহলও। কিন্তু আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করল কীভাবে, সংরক্ষণ নিয়ে বিরোধিতাই বা কেন, উঠে এসেছে একাধিক কারণ। (Bangladesh Anti-Quota Protests) এই আন্দোলনের সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সরাসরি যোগ রয়েছে। ১৯৭২ সালে…

Read More