Nusrat Faria: খুনের মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী ‘শেখ হাসিনা’ নুসরাত ফারিয়া!
সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে (Nusrat Faria) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে রাজধানী ঢাকার ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিসের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই গ্রেফতারির খবর (Nusrat Faria Arrest) নিশ্চিত করেছেন জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে। তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে অভিনেত্রীকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি…

