‘কুখ্যাত’ পার্থর জামিনের আবেদন আবার খারিজ করল আদালত
নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ফের খারিজ করল আদালত। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে ইডির সওয়ালের সামনে ধোপে টিকল না পার্থর আইনজীবীর যুক্তি। ফলে আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠিকানা হল পার্থর। এদিনের শুনানিতে ইডির আইনজীবী ফিরোজ এদুলজি বলেন, এই দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ নিয়ে অকাট্য প্রমাণ পাওয়া গিয়েছে। তার উল্লেখ কেস ডায়েরিতে রয়েছে। গোটা দুর্নীতির সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন পার্থ। উনি অত্যন্ত প্রভাবশালী। উনি জামিন পেলে তদন্ত প্রভাবিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এদিন ইডির আইনজীবী…
