গুয়াহাটিতে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকল সাপ, নিভল বাতিস্তম্ভ
গুয়াহাটি: প্রায় আড়াই বছর পরে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গুয়াহাটিতে ভারতের শেষ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। এই ম্যাচেও বরুণদেবের বিঘ্ন ঘটানোর সম্ভাবনা ছিল বটে। তবে বৃষ্টি নয়, সাপ ও বাতিস্তম্ভের আলোর জেরেই ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs SA 2nd T20I) ম্যাচে বিঘ্ন ঘটল। মাঠে সাপের প্রবেশ ভারতীয় ইনিংসের সপ্তম ওভারে ম্যাচ প্রথমবারের জন্য স্থগিত হয়। মাঠের মধ্যে হঠাৎই এক সাপ ঢুকে পড়ায়ই যত কাণ্ড। কয়েকজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বিষয়টি ম্যাচের…

