চূড়ান্ত লজ্জা পাকিস্তানের, চার-ছক্কা মারতে না পারায় ‘রিটায়ার্ড আউট’ করা হল মহম্মদ রিজওয়ানকে!
মেলবোর্ন: চূড়ান্ত বেইজ্জতি । ক্রিকেট মাঠে কোনও নামী খেলোয়াড়ের সঙ্গে এমন ঘটনা ঘটবে, ভাবাই দায় ! অস্ট্রেলিয়ার পিচে ফাস্টবোলাররা বাড়তি সাহায্য পান। তবে ব্যাটসম্যানরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলে সহজেই বড় বড় ছক্কা হাঁকাতে পারেন । অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ম্যাচে বড় রান ওঠে । যদিও পাকিস্তানের বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান তা করে দেখাতে পারছেন না । বিগ ব্যাশ লিগে (Big Bash League) মুখ পুড়ল পাকিস্তানের । মেলবোর্ন রেনেগেডসের হয়ে রিজওয়ান এত মন্থর গতিতে ব্যাটিং করলেন যে, দলের অধিনায়ককে তাঁকে ‘রিটায়ার্ড…


