WB Dengue update: রাজ্যে ডেঙ্গু আক্রান্ত আরও ৭২৫, সরকারি হাসপাতালে ভর্তি কয়েকশো রোগী
মৈত্রেয়ী ভট্টাচার্য: গত ২৯ সেপ্টেম্বর রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০ হাজার পার করেছে। তার পর থেকে রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা নিয়ে মানুষ অনেকটাই উদাসীন হয়ে পড়লেও রাজ্যে ডেঙ্গু বাড়ছে জোর কদমে। রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হলেন আরও ৭২৫ জন। সরকারের পরিসংখ্যান বলছে, এই মূহুর্তে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন ৭৬১ ডেঙ্গু আক্রান্ত রোগী। ফলে উদ্বেগ বেড়েই চলেছে রাজ্যজুড়ে। রাজ্য সরকারের তরফে জানানে হয়েছে পুজোর মধ্যেও খোলা থাকছে জেলার কন্ট্রোল রুমগুলি। ডেঙ্গু আক্রান্ত রোগীরা সেখান থেকে সব সাহায্য পাবেন। উত্তর…

