‘নাটক করিস না তো’! বাংলায় স্কেচ কমেডির ধুন্ধুমার, অভিনয়ে কারা? জেনে নিন
কলকাতা: এই প্রথম এল নতুন বাংলা ভাষার একটি স্কেচ কমেডি সিরিজ। পাঁচ এপিসোডের এই সিরিজের প্রতিটি পর্বে থাকবে তিনটি করে স্কেচ কমেডিয় অর্থাৎ মোট ১৫টি স্কেচ দেখবেন দর্শক। থিয়েটারের আঙ্গিকে তৈরি এই সিরিজের নানাবিধ চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিনহার মতো বাংলা থিয়েটারের দলের অভিনেতারা। থিয়েটার ছাড়াও এদের অনেকেই ওয়েব সিরিজ ও বড় পর্দার জনপ্রিয় মুখ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। কয়েকটি স্কেচের ক্ষেত্রে সহকারি লেখক হিসাবে কাজ করেছেন সাগ্নিক বসু…

