কুম্বলে-শ্রীনাথদের সমর্থন নিয়ে কর্নাটক ক্রিকেট সংস্থার ভোটে জিতে সভাপতি বেঙ্কটেশ প্রসাদ
বেঙ্গালুরু: ক্রিকেট প্রশাসনে ফের এক প্রাক্তন ক্রিকেটার। সিএবি-র মসনদে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছেন। রবিবার ভারতের প্রাক্তন ফাস্টবোলার বেঙ্কটেশ প্রসাদকে (Venkatesh Prasad) কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার (কেএসসিএ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থার প্রাক্তন সহ-সভাপতি প্রসাদ অভিজ্ঞ ক্রীড়া প্রশাসক কে এন শান্তাকুমারকে ৭৪৯-৫৫৮ ভোটে পরাজিত করেছেন। এই নির্বাচনে মোট ১৩০৭ জন সদস্য ভোট দিয়েছিলেন। প্রসাদের সামনে এখন রাজ্যে শীর্ষ স্তরের ক্রিকেটকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকবে, যা ৪ জুন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে হওয়া…

