সরকার পেশ করতে চলেছে ভারত বন্ড ETF-এর চতুর্থ কিস্তি, জানুন খুঁটিনাটি!
#নয়াদিল্লি: শুক্রবার থেকে ভারত বন্ড ইটিএফ-এর চতুর্থ পর্যায় চালু করবে সরকার। এটি ভারতের প্রথম কর্পোরেট বন্ড, যা এক্সচেঞ্জে লেনদেন করা হয়। এডেলওয়েস মিউচুয়াল ফান্ড, যারা এই ফান্ড পরিচালনা করে, তারা বৃহস্পতিবার জানিয়েছে যে, নতুন ইটিএফ অফারটি ২ ডিসেম্বর খুলবে এবং ৮ ডিসেম্বর বন্ধ হবে। এই অফারের মাধ্যমে সংগ্রহ করা তহবিল সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSEs) মূলধন ব্যয়ের জন্য ব্যবহার করা হবে। অর্থাৎ ভারতের প্রথম কর্পোরেট বন্ড ভারত বন্ড ইটিএফের চতুর্থ কিস্তি সরকার পেশ করতে চলেছে। এই নতুন ভারত বন্ড…

