Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি বিজ্ঞানী! কোভিড গবেষককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার
ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি বিজ্ঞানী! কোভিড গবেষককে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা: দেশের মঞ্চে বাঙালি বিজ্ঞানীদের জয়জয়কার৷ বিজ্ঞানে দেশের সর্বোচ্চ সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’-এ সম্মানিত হলেন চার বাঙালি বিজ্ঞানী৷ কোভিডের ওপর গবেষণা করে ভাটনগর পুরস্কার পাওয়ায় বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ ভাটনগর পুরস্কারে সম্মানিত হলেন দীপ্যমান গঙ্গোপাধ্যায়৷ তিনি ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির বিজ্ঞানী৷ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সেসের বিজ্ঞানী অনিন্দ্য দাস। বম্বে আইআইটির কেমিক্যাল বিভাগের বিজ্ঞানী দেবব্রত মাইতি। মুম্বইয়ের টাটা ইন্সটিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের বিজ্ঞানী বাসুদেব দাশগুপ্ত। চিকিৎসা বিজ্ঞানে বহুবছর পরে ভাটনগর সম্মান পেলেন বাঙালী বিজ্ঞানী দীপ্যমান৷…

Read More