Bhut Jolokia chips: ভারতের লঙ্কার ঝাঁঝে জাপানে ঘায়েল ১৪ পড়ুয়া!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পৃথিবীর অন্যতম ঝাল লঙ্কা দিয়ে তৈরি পটেটো চিপস। স্কুলে ‘নেহাতই মজা’র জন্য সেই চিপস খেয়ে এবার অসুস্থ হয়ে পড়ল ১৪ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে জাপানের টোকিও শহরে। ভুত জোলোকিয়া নামেই বেশি পরিচিত। কেউ কেউ আবার ‘রাজা মির্চি’বা ‘কিং চিলি’-ও বলেন। বিশ্বের অন্য়তম ঝাল লঙ্কার চাষ হয় উত্তর-পূর্ব ভারতে। সেই লঙ্কা দিয়েই তৈরি করা হয় পটেটো চিপস। কিন্তু এতটাই ঝাল যে, সেই চিপস নাবালকদের পক্ষে রীতিমতো বিপজ্জনক। এমনকী, যাঁরা মশলাদার খাবার খেতে ভালোবাসেন, তাঁদেরও ‘সাবধানে খাওয়া’র…

