টেক সাপোর্টের নামে জার্মানির বাসিন্দাদের প্রতারণা, গ্রেফতার ৪
#বিধাননগর: টেক সাপোর্টের নাম করে জার্মানির বাসিন্দাদের বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ৪। বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় কলকাতার চিনার পার্ক এলাকায় হানা দিয়ে ৪ অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে জার্মানির ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গেও যোগাযোগ করছে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২৩ জুন মাইক্রোসফ্ট কর্পোরেশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সংস্থার পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে জানানো হয়, সেই সংস্থার নাম করে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে বিদেশী নাগরিকদের টেক সাপোর্টের প্রতিশ্রুতি…

