বিজয়া দশমী সুন্দর হোক প্রিয়জনের প্রীতিতে, কাছের মানুষকে পাঠান দিনটির শুভেচ্ছা
দেখতে দেখতে আরও একটা শারদোৎসবের শেষ দিনে এসে পৌঁছাল বাঙালি জীবন। এই উৎসবকে ঘিরে বাঙালির প্রতিটা মুহূর্ত আলোকিত হয়ে ওঠে। আনন্দ ছেঁয়ে যায় প্রতিটি দিনের পরতে পরতে। আজ দশমী। আজ মাকে বিদায় জানানোর পালা। প্রতিমা নিরঞ্জনের পর আলিঙ্গনের মাধ্যমে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর দিন বিজয়া দশমী। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি ভালোবাসা জানানোর দিন আজ। এই সবে মিলেই তো বিজয়া দশমী। আজ প্রিয়জনকে জানান আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। পাঠান দিনটির শুভেচ্ছাবার্তা। আজ মায়ের বাড়ি ফেরার পালা। আমার তরফ থেকে…

