Inspirational Story: না আছে দামি তুলি, না আছে ক্যানভাস! মাত্র ৫ টাকার বলপেনে দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বজয়, জানলে গর্ব হবে
Inspirational Story: চরম দারিদ্র্য সত্ত্বেও হার মানেননি নদিয়ার বিকাশ দে। মাত্র ৫-১০ টাকার বলপেনে অসাধারণ ছবি এঁকে এবার থাইল্যান্ডের আন্তর্জাতিক শিল্প প্রদর্শনীতে জায়গা করে নিলেন শান্তিপুরের তরুণ। অঙ্কনের পাশাপাশি প্রতিকূলতার মধ্যে সংস্কৃতে স্নাতক হওয়ার পাশাপাশি আইটিআই কোর্স সম্পন্ন করেছেন তিনি। শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রতিভার কাছে বিলাসবহুল উপকরণ যে কখনও বাধা হতে পারে না, তা নিজের শিল্পকর্মের মাধ্যমে প্রমাণ করে চলেছেন তরুণ শিল্পী বিকাশ দে। ক্যানভাস, দামি রং কিংবা তুলি কেনার সামর্থ্য নেই। তাই মাত্র ৫-১০ টাকার সাধারণ বলপেনকেই নিজের…

