ফল ভালো হবে না, বরখাস্ত ২৬৮ জনকে স্কুলে ফিরতে বলায় হুঁশিয়ারি বিকাশরঞ্জনের
আদালতে মামলা চলাকালীনই প্রাথমিকে বরখাস্ত ২৬৮ জন চাইলে স্কুলে যোগদান করতে পারেন বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদের এই বিজ্ঞপ্তিতে শুরু হয়েছে তুমুল আলোচনা। এরই মধ্যে এই সিদ্ধান্তের জন্য প্রাথমিক শিক্ষা সংসদ ও রাজ্য সরকারকে মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি দিলেন যোগ্য চাকরিপ্রার্থীদের আইনজীবী তথা বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন বিকাশবাবু বলেন, ‘দুর্নীতিগ্রস্তদের রক্ষা করতে চক্ষুলজ্জা হারিয়ে মাঠে নেমে পড়েছে এই সরকার। এদের আর কোনও ভয় নেই। এরা কত বড় দুর্নীতিগ্রস্ত যে আদালতের বরখাস্ত করা প্রার্থীদের স্কুলে…


