১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?
নয়াদিল্লি: প্রযুক্তির দুনিয়ায় তাবড় দেশকে টেক্কা দিচ্ছে চিন। এবার YouTube (ইউটিউব)-কে টেক্কা দিতে প্রস্তুত তারা। ইউটিউবের বিকল্প হিসেবে বাজারে হাজির চিনের Bilibili (বিলিবিলি). ইউটিউবের মতো তাতেও রোজগারের সুযোগ থাকছে, তবে ইউটিউবের চেয়ে অনেকটাই বেশি। আর তাতেই সাড়া পড়ে গিয়েছে। ক্রিয়েটররা কি তাহলে ইউটিউব ছেড়ে বিলিবিলির দিকে ঝুঁকবেন? সময়ই কথা বলবে। (Bilibili Video Platform) চিনের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি। এবার বিলিবিলিকে বাইরের দেশেও পৌঁছে দিতে উদ্যোগী চিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউটিউবের চেয়ে অনেক বেশি টাকা অফার করছে…

