পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ফের বিমান পরিষেবা চালু, ভারতের আকাশসীমা হয়েই করাচিতে অবতরণ
নয়াদিল্লি: নতুন করে সখ্য তৈরি হয়েছে দুই দেশের মধ্যে। পাকিস্তান এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও একধাপ এগোল। ১৪ বছর পর আবারও দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হল। বাংলাদেশের সরকারি বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র বিমান পাকিস্তানের মাটি ছুঁল। (Pakistan-Bangladesh Relations) শুক্রবার নতুন করে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র BG-341 বিমানটি ঢাকা থেকে রওনা দেয়। নিরাপদে অবতরণ করে করাচির জিন্নাহ্ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আনুষ্ঠানিক ‘ওয়াটার স্যালুট’ জানানো হয় বিমানটিকে। বিমানটিকে স্বাগত…

