Varanasi Tourism: গঙ্গার ঘাটের পৈঠা-সিঁড়ি জুড়ে সাইবেরিয়া থেকে আসা হেমন্তের পরিযায়ী পাখিদের মেলা! মোহময়ী বারাণসী এখন পর্যটকদের স্বর্গরাজ্য
Varanasi Tourism:মগনলাল মেঘরাজের বজরাপথের পাশে গঙ্গার বুকে, মছলিবাবার ডেরার কাছে অথবা ঘাটের পৈঠায় অপুর বিস্ময়চারণের সিঁড়িতে এখন সাইবেরিয়ান ক্রেনের মেলা৷ পর্যটকরা মুগ্ধ পুণ্যভূমির নতুন রূপে৷ পরিযায়ী সাইবেরিয়ান সারসের দৌলতে বারাণসী এখন পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য৷পরিযায়ী সাইবেরিয়ান সারসের দৌলতে বারাণসী এখন পক্ষীপ্রেমীদের কাছে স্বর্গরাজ্য বারাণসী : প্রাক শীতের বারাণসী এখন আরও মোহময়ী৷ কাশীতে এসে ভিড় করেছে হেমন্তের পাখির ঝাঁক৷ প্রতি বছরই আসে ওরা৷ সাইবেরিয়া থেকে দীর্ঘ পরিযাণ পথ পাড়ি দিয়ে এসে পৌঁছেছে পরিযায়ী পাখির দল৷ মগনলাল মেঘরাজের বজরাপথের পাশে গঙ্গার বুকে,…

