বর্জ্যের গন্ধে ওষ্ঠাগত প্রাণ , কিলবিল করছে পোকা, বিলেতের এই অভিজাত শহর এখন ধেঁড়ে ইঁদুরের দখলে
রাস্তার ধারে বর্জ্যের স্তূপ, এ শহরকে চেনা দায়। বার্মিংহাম ইংল্যান্ডের ঐতিহ্যবাহী শহর , আভিজাত্যের শহর। কিন্তু এই শহরের এ কী চেহারা। যেদিকে চোখ যায়, গা গুলিয়ে ওঠার জোগার। এই শহর যেন একটা বিরাট ডাস্টবিন। যেদিকে চোখ যায় আবর্জনার স্তূপ। আর তার ওপর দিয়ে, রাস্তা দিয়ে অবাধে ছুটে বেড়াচ্ছে ধেঁড়ে ইঁদুরের দল। একটা একটার সাইজ বেড়ালের মতো ! পচা বর্জ্যের দুর্গন্ধে ভরেছে বাতাস। আবর্জনা থেকে অস্বস্তিকর গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা শহরেই। এমন পরিস্থিতি ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে? ভাবনারই অতীত…

