Dashavatar Rakhi: আকবরের দরবার থেকে বিষ্ণুপুর রাজবাড়ি, এখন দশাবতার রাখির বাজারে মন্দা! কেন আর মিলছে না কদর? জানুন আসল কারণ
Dashavatar Rakhi: মল্ল রাজাদের আমলের ঐতিহ্যবাহী দশাবতার তাস এবার রাখিতে! বাঁকুড়ার বিষ্ণুপুরের শিল্পী শিল্পা সূত্রধরের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে বিষ্ণুর ১০ রূপ। তবে বাজারের মন্দায় চিন্তিত শিল্পী। রঙ-তুলির টানে রাখির ছোট ক্যানভাসেই ফুটে উঠছে বিষ্ণুর দশটি অবতারের রূপ। রাখর আগেও ব্যবসায় নেই সেই পুরনো চাহিদা। বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: প্রতিবছরই বিষ্ণুপুরের মল্ল রাজাদের ইতিহাসের কোনও না কোনও অনুষঙ্গ জায়গা করে নেয় রাখিতে। তবে এই বছর সেই উৎসাহে কিছুটা ভাটা পড়েছে। বিষ্ণুপুরের শিল্পী শিল্পা সূত্রধরের তৈরি ‘দশাবতার রাখি’তে মল্ল রাজাদের ঐতিহ্য ফুটে…
