‘রানি রাসমণির ছায়া দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে” বললেন বিশ্বজিৎ দাস
সমীরণ পাল, বাগদা: নির্মল মাজির (Nirmal Maji) পরে এবার বাগদার বিশ্বজিৎ দাস (Biswajit Das)। বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা। গতকাল একটি সভায় তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে রানি রাসমণির (Rani Rashmani) ছায়া দেখতে পেয়েছি। আগামী ১০০ বছর মানুষের মনের মণিকোঠায় থাকবেন মমতা। বাগদায় (Bagda) একটি অনুষ্ঠানে মন্তব্য বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। বিজেপির (BJP) টিকিটে ভোটে জেতার পরে তৃণমূলে আসেন বিশ্বজিৎ। রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা: প্রথমে শ্রী শ্রী মা সারদা। আর এবার রানি রাসমণির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের…

