Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মাঝ আকাশে যাত্রীর কামড়! জরুরি অবতরণে বাধ্য হলেন বিমানচালক
মাঝ আকাশে যাত্রীর কামড়! জরুরি অবতরণে বাধ্য হলেন বিমানচালক

ইস্তানবুল: মাঝ আকাশে বিমানসেবকের হাতে কামড়ে দিলেন যাত্রী। আর তারপরেই হূলস্থূল। বাধ্য তড়িঘড়ি রুট বদলে অবতরণ করতে বাধ্য হলেন চালক। গত সপ্তাহে এমনই এক ঘটনার সাক্ষী থাকল টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। জানা গিয়েছে বিমানটি ইস্তানবুল থেকে জাকার্তার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে বিমানের ভিতরে গোলমাল শুরু হওয়ায় যাত্রাপথ বদলে অবতরণে বাধ্য হন বিমানচালক। জানা গিয়েছে, কেবিনে এক যাত্রী বিমানসেবকের আঙুলে কামড় দেওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়। ঘটনার একটি ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। অভিযুক্ত যাত্রীকে পুলিশ সনাক্ত করতে পেরেছে।…

Read More