‘আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,’ বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
উজ্জ্বল মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: শনিবার ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রতীকে সদ্য় নির্বাচিত অভয়ার মা। নতুন সরকারের পথ চলা শুরুর দিনে, তাঁর মুখে ফের শোনা গেল বিচারের দাবি। শনিবার বিচারের দাবি নিয়ে ব্রিগেডে এসেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশও। শপথগ্রহণ অনুষ্ঠানেও যাঁদের চোখে দিন ও পরিস্থিতি বদলের স্বপ্ন। পানিহাটি থেকে জয়ী বিজেপি প্রার্থী, অভয়ার মা রত্না দেবনাথ বলেছেন, ‘শুধু মেয়ের ন্যায়বিচার এবং সরকার যেভাবে চলতে বলবে, আমি সেভাবেই চলব।’ বিচার চাইছেন এক মা। যিনি একমাত্র সন্তানকে হারিয়েছেন। বিচার চাইছে…

