West Bengal Assembly Election 2026: রাজ্যের এগজিট পোলে তোলপাড় ঢাকা: BJP জিতলে হাজার হাজার শরণার্থী ঢুকবে, আতঙ্কিত বাংলাদেশ
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশিত হতেই তার আঁচ গিয়ে পড়েছে আন্তর্জাতিক সীমান্তে। রাজ্যের নির্বাচনী ফলাফলের সম্ভাব্য চিত্র দেখে ওপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশে তীব্র উদ্বেগ। বাংলাদেশের সাংসদমহল আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টি (BJP) ক্ষমতায় আসে, তবে তার প্রভাবে বাংলাদেশে বড় ‘শরনার্থী সংকট’ তৈরি হতে পারে। রাজনৈতিক মহলে চাঞ্চল্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সবসময়ই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিক অবস্থান, এক ভাষা, এই রাজ্যে এবার ধর্মের কারণে…
