Pakistan: দারিদ্র্যে জর্জরিত পাকিস্তান কি এবার গুপ্তধনের কল্যাণে নিজের পায়ে দাঁড়াবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুদিন থেকেই চরম আর্থিক দুরবস্থায় রয়েছে পাকিস্তান। সে দেশের অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। তারা বেঁচে থাকার জন্য হাত পেতেছে চিনের কাছে, ঋণ নিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ-এর কাছে। পাকিস্তানের একটি ছবি খুবই মর্মস্পর্শী লেগেছিল গোটা বিশ্বের চোখে। সেখানকার সাধারণ মানুষ আটার ব্যাগ নিয়ে কাড়াকাড়ি করছেন! খেতে না পেয়ে বহু মানুষ অবসন্ন হতাশাগ্রস্ত জীবন কাটাচ্ছেন সে দেশে। সকলেই চেয়েছে, সেদেশের এই অবস্থার সুরাহা হোক। তবে পাকিস্তানের এই দুরবস্থা দূর হতে পারেই বলে মনে হচ্ছে।…

