Viral News: হুবহু যেন গোবিন্দা…! বলি অভিনেতাকে বলে বলে দশ গোল, সোশ্যাল মিডিয়ার ‘হার্টথ্রব’, চেনেন এই যুবককে
Viral News: গোবিন্দা নাকি অন্য কেউ? অবিকল বলিউড তারকা গোবিন্দার মত দেখতে এই যুবকের আসল পরিচয় কী? গোবিন্দার মত দেখতে পটাশপুরের যুবক সুকুমার দাস পটাশপুর, মদন মাইতি: দীর্ঘদিনের প্রচলিত ধারণা—একজন মানুষের মত দেখতে নাকি এই পৃথিবীতে থাকে মোট সাতজন মানুষ। সেই কথাই যেন আবারও সত্যি প্রমাণ করল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের এক যুবক। অবিকল বলিউড তারকা গোবিন্দার মত দেখতে এই যুবককে ঘিরে এখন তুমুল আলোড়ন সোশ্যাল মিডিয়ায়। তার হাঁটাচলা, মুখের গঠন, কথা বলার ভঙ্গি, এমনকি চুলের স্টাইল আর পোশাক—…

