Bollywood: মাত্র ১৩ বছরেই ৪৩-এর পরিচালককে বিয়ে, পরিবর্তন করেন ধর্মও: পরে বেরোয় স্বামীর আর এক বউয়ের ৪ সন্তান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘এক দো তিন’ থেকে ‘ডোলা রে ডোলা’—দুই হাজারেরও বেশি গানে দর্শকদের মন জয় করা এই মানুষটির পেশাদার জীবন যতটাই উজ্জ্বল ছিল, ব্যক্তিগত জীবন ছিল ততটাই অন্ধকার ও যন্ত্রণাময়। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের ইতিহাসের এক অবিস্মরণীয় নাম- সরোজ খান। ১৯৪৮ সালে মুম্বইয়ের এক সাধারণ পরিবারে জন্ম নেন সরোজ খান, যার পারিবারিক নাম ছিল নির্মলা নাগপাল। দেশভাগের পর তাঁর পরিবার চরম সংকটে পড়েছিল, যার ফলে মাত্র কয়েক বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে তাঁকে কাজ শুরু করতে হয়।…

