খালি হাতে বন্দুকবাজকে ধরে ‘হিরো’ আহমেদ, ফল-বিক্রেতা নন, কী তাঁর আসল পরিচয়?
Sydney Mass Shootout: এলোপাথাড়ি গুলি চালাচ্ছে এক বন্দুকবাজ। পিছন থেকে খালি হাতেই তাকে জাপটে ধরলেন এক ব্যক্তি। কেড়ে নিলেন বন্দুক। ততক্ষণে মাটিতে পড়ে গিয়েছে আততায়ী। বন্দুকে উঁচিয়ে সেদিকে তাক করেই গুলি ছুড়লেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন ভীষণ ভাবে ভাইরাল। ‘হিরো’- র খেতাব পেয়েছেন ওই ব্যক্তি। কারণ খালি হাতে এক বন্দুকবাজকে পাকড়াও করেছিলেন তিনি, যে বন্দুকবাজ নির্বিচারে গুলি চালাচ্ছিল অস্ট্রেলিয়ার সমুদ্রতটে। আর সেই হামলায় সিডনির বন্ডি বিচে ইহুদিদের এক ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। আহত…

