বিনা বেতনে দৈনিক ১০ ঘণ্টা কাজ! টেক সংস্থার ইন্টার্নশিপের নিয়ম শুনেই চটল নেটপাড়া
এক বছর বেতন ছাড়াই টানা আট থেকে ১০ ঘণ্টা কাজ করতে হবে ইন্টার্নকে। এমনই ঘোষণার করে প্রবল সমালোচনার মুখে পড়েছেন উত্তর ম্যাসিডোনিয়া ভিত্তিক টেক সংস্থা ব্রেইনস্টারের সিইও। সম্প্রতি লিঙ্কডইনে ব্রেইনস্টারের প্রতিষ্ঠাতা পেটার নিনোভস্কির একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি ইন্টার্নশিপের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। যা প্রকাশ্যে আসতেই তীব্র সরব হয়েছেন নেটিজেনরা। লিঙ্কডইনে পেটার নিনোভস্কি জানান, স্নাতকরা এক বছর তাঁর সংস্থায় ইন্টার্নশিপ করতে পারবেন। বিনা বেতনে সপ্তাহে পাঁচদিন আট থেকে ১০ ঘণ্টা কাজ করতে হবে ইন্টার্নদের। একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন যে তার এই প্রস্তাব উদ্ভট শোনাচ্ছে। তবে এই কাজকে সুবর্ণ সুযোগ হিসাবে তুলে ধরেছেন…

