অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী নায়ক! অবস্থা আগের থেকে ভালো
হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলিয়ান তারকা লুসিও। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ককে। জানা গেছে, তাঁর শরীরের বিভিন্ন অংশ নাকি পুড়ে গেছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটার পরই ইন্টার মিলান এবং ব্রাজিলের প্রাক্তন ডিফেন্ডারকে দ্রুত ব্রাসিলিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আপাতত সেখানেই ভর্তি রয়েছেন লুসিও। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, আগের থেকে উন্নতি করে আপাতত স্থিতিশীল রয়েছেন লুসিও। তাঁকে ২৪ ঘন্টার নজরদারিতেই রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে…

