Brazil: ফুলের বাগানে দৈত্য? কিন্ডারগার্টেনে এলোপাথাড়ি কুঠারের আঘাতে নিহত ৪ শিশু, রক্তাক্ত আরও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুলের বাগান তছনছ করে দেয় ঝড়। রূপকথার ফুলের বাগানে কখনও ঢুকে পড়ে দৈত্য। কিন্তু বাস্তবের বাগানে? হ্যাঁ, কখনও কখনও সেখানেও এমন ঘটে। যেমন ঘটল ব্রাজিলে। সেখানে একটি কিন্ডারগার্টেন স্কুলে কুঠার নিয়ে হামলা চালাল হিতাহিত জ্ঞানশূন্য এক ব্যক্তি! মারা গেল ৪ শিশু! মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গোটা ব্রাজিলে। আতঙ্কও ছড়িয়ে পড়েছে সর্বত্র। গতকাল, বুধবার সকালেই দক্ষিণ ব্রাজিলের সান্টা ক্যাটারিনা অঞ্চলের একটি কিন্ডারগার্টেন স্কুলে একটি কুঠার নিয়ে হামলা চালায় বছরপঁচিশের এক যুবক। স্থানীয় সূত্রে জানা…

