Soha Ali Khan interview: ‘শর্মিলার আয়েই সংসার চলত! পতৌদি শখে ক্রিকেট খেলতেন!’ বিস্ফোরক সোহা আলি খান…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোহা আলি খানের সাম্প্রতিক এক সাক্ষাত্কার তাঁদের রয়্যাল ফ্যামিলি সম্পর্কে অনেককেই অবাক করেছে। আসন্ন ছবি ‘ছোরি ২’-এর প্রচার। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিনেত্রী তাঁর বেড়ে ওঠার সময়ের অনেক কথা বলেছেন। তাঁর মা শর্মিলা ঠাকুরই ছিলেন পরিবারের উপার্জনশীল ব্যক্তি। সোহা জানিয়েছেন তাঁর বাবা তাঁর জীবনের আদর্শ ছিলেন। বাবাকে আদর্শ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাছের মানুষরা প্রায়ই আমাদের প্রভাবিত করেন। আমার বড় আদর্শ ছিলেন আমার বাবা। আমার জন্মের সময়, তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, কিন্তু তিনি…

