বিমানে ওঠার আগেই রিলস শ্যুট, ‘অনেক আনন্দ নিয়ে ফিরছি’, তারপরই মর্মান্তিক পরিণতি ব্রিটিশ ‘সমকামি
Ahmedabad Plane Crash: বিমানে ওঠার কিছুক্ষণ আগেই বিমানবন্দরে বসে রিলস বানিয়েছিলেন ব্রিটিশ নাগরিক জ্যামি রে মিক। বৃহস্পতিবার দুপুরে আমদাবাদ থেকে লন্ডনে এয়ার ইন্ডিয়ার যে বিমান যাচ্ছিল তারই যাত্রী ছিলেন তিনি। আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গেটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। কিন্তু টেক অফের মিনিট খানেকের মধ্যেই ভেঙে পড়ে এই যাত্রীবাহী বিমানটি। জ্যামির বানানো যে ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে আমদাবাদ বিমানবন্দরেই বসে রয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন আরও…

