ধনতেরাসে ঝাঁটা কেনা কি পুরোটাই কুসংস্কার? না কি রয়েছে কোনও বিজ্ঞানের ব্যাখ্যা
বঙ্গজীবনের নতুন পরব ধনতেরাসে ঝাঁটা কিনতে ঝাঁপিয়ে পড়েছে বাঙালি। হাটে – বাজারে মায় পাড়ার দোকানে পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে ঝাঁটা। দর দাম করে তা থেকে পছন্দেরটা বেছে নিচ্ছেন গৃহিনী। কিন্তু ধনতেরাসে ঝাঁটা কেনা কি কুসংস্কার? না কি প্রথার প্রচ্ছন্নে রয়েছে কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা? খোঁজ করল হিন্দুস্তান টাইমস। মূলত গোবলয়ের অনুষ্ঠান ধনতেরাসের আসল মানে হল ধন ত্রয়োদশী। পুরাণে কথিত রয়েছে এই তিথিতেই জন্মেছিলেন চিকিৎসাবিজ্ঞানের আদিপুরুষ ও তথা দেববৈদ্য ধন্বন্তরী। শুধু তাই নয়, সমুদ্র মন্থনের সময় তাঁর হাতেই উঠে এসেছিল অমৃতভাণ্ড।…

