আদালতে ধাক্কা সিএবি কোষাধ্যক্ষের, এথিক্স অফিসারের শুনানিতে কী হল?
কলকাতা: সিএবি-র (CAB) অন্যতম পদাধিকারী তিনি। কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ এক দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। যদিও কাঠগড়ায় তোলা হচ্ছে প্রবীর চক্রবর্তীকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছেন তিনি। শুরু হয়েছে আইনি লড়াই। তবে আদালতে এবার বড় ধাক্কা খেলেন সিএবি কোষাধ্যক্ষ। প্রবীর এবং তাঁর মালিকানাধীন সংস্থা কোয়ালিটি কেমিক্যালসের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য পুলিশকে নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারপতি (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মৌমিতা রায়। ৭ অগাস্ট মামলার পরের দিন ধার্য করা হয়েছে। সেদিন লেক থানার অফিসার ইন চার্জকে রিপোর্ট…

