অবনমনের আওতায় মোহনবাগান! ইস্টবেঙ্গলের কাছে হেরে কলকাতা লিগে নামল ১১ নম্বরে
কলকাতা ফুটবল লিগে চরম লজ্জার মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার ফলে কলকাতা ফুটবল লিগের (প্রিমিয়র ডিভিশন) পয়েন্ট তালিকায় ১১ নম্বরে নেমে গেল সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে ইস্টবেঙ্গল। শীর্ষে আছে শুধুমাত্র ভবানীপুর। তবে ভবানীপুরের থেকে একটি ম্যাচ কম খেলেছে ইস্টবেঙ্গল। আর এক পয়েন্টে পিছিয়ে আছে। অন্যদিকে, মোহনবাগান নেমে গিয়েছে ১১ নম্বরে। তিনটি ম্যাচ খেলে ফেলেছে। একটি ম্যাচেও জিততে পারেনি। দুটি ম্যাচে ড্র করেছে। একটি ম্যাচে হেরে…

