Mother killed Son: তিক্ত যুদ্ধ কোর্টে, স্বামীকে শিক্ষা দিতে ছেলের নলিতে ছুরি সরিতার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় বলে কুপুত্র যদিবা হয়, কুমাতা কদাপি নয়। কিন্তু এ যেন উলট-পুরাণ। পুত্রহন্তা মা। একদম প্ল্যান করে বাজার থেকে ছুরি কিনে এনে বসিয়ে দিলেন ছেলের গলায়। যে ছেলেকে জন্ম দিয়েছে মা, সেই মায়ের দু’বার হাত কাঁপল না ছেলের নলি কাটতে। ভারতীয় বংশোদ্ভূত মহিলা ৪৮ বছরের সরিতা রামারাজু, ক্যালিফোর্নিয়ায় ছেলের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন কিছুদিনের জন্য। সে সময় ছেলেকে নিয়ে ডিজনিল্যান্ড ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। তার ১১ বছর বয়সী ছেলেকে হোটেলের ঘরেই নৃশংস ভাবে হত্যা করল…

