Indian Family Death In Cananda: বাড়ি পুড়ে খাক! বিদেশের মাটিতে মৃত ভারতীয় পরিবার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডায় উদ্ধার ভারতীয় পরিবারের মৃতদেহ। জানা গিয়েছে, কানাডার অন্টারিও প্রদেশে ভারতীয় দম্পতি এবং তাঁদের এক কন্যা সন্তান ছিলেন। সেই বাড়িতে আগুন লেগে তাঁরা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে ৭ মার্চ। পরিবারটি ব্রাম্পটনের বিগ স্কাইওয়ে এবং ভ্যান কার্ক ড্রাইভ এলাকায় থাকতেন। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, তদন্তকারীরা বলেছেন যে তাঁরা নিহতদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। একজন প্রতিবেশী পুলিসকে ঘটনাটি সম্পর্কে জানান। তারপর তাঁরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। ঘটনাস্থলে পুলিস এসে আগে আগুন নেভানোর কাজে লেগে পড়ে। তারপর তাঁরা…
