সিট বেল্ট-এর আবিষ্কার হয়েছিল ভুল করে! এখন লাখ লাখ মানুষের জীবন বাঁচায়
#কলকাতা: নিরাপত্তার জন্য সিট বেল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (NHTSA) এর ২০১৭ সালের দেওয়া তথ্য অনুযায়ী, চালক এবং যাত্রীরা সিট বেল্ট পরলে মোটর গাড়ি দুর্ঘটনায় প্রাণে বাঁচার সম্ভাবনা থাকে। সিট বেল্ট-এর আবিষ্কারটি হয়েছিল ভুল করে। সিট বেল্ট ব্যবহার করা প্রথম গাড়ি কোনটি ছিল, জানালেই গোটা ব্যাপারটা আপনাদের কাছে পরিস্কার হয়ে যাবে। স্ল্যাশ গিয়ারের রিপোর্ট অনুসারে, ১৯ শতকের মাঝামাঝি সময়ে সিট বেল্ট প্রথম ব্যবহার করা হয়েছিল। স্যার জর্জ কেলি, যিনি একজন ইঞ্জিনিয়ার এবং বিমান…

