Health Insurance Cashless Treatment: এসে গেল অকল্পনীয় সুবিধা! স্বাস্থ্যবিমায় চিকিৎসা এবার সম্পূর্ণ ক্যাশলেস…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ‘জেনারেল ইনসিওরেন্স কাউন্সিল’ বড় ঘোষণা করল। এবার থেকে স্বাস্থ্যবিমায় চিকিৎসা সম্পূর্ণ ক্যাশলেস হবে। এবং এই ক্যাশলেস চিকিৎসা যে শুধু এমপ্যানেলড হাসপাতালেই মিলবে তা নয়, মিলবে এমপ্যানেলড নয়, এমন হাসপাতালেও। ‘ক্লিনিক্যাল এশট্যাবলিশমেন্ট অ্যাক্টে’র দৌলতে এবার থেকে এই পরিষেবা দেওয়া বাধ্যতামূলক। এর সোজা অর্থ, বিমার আওতায় থাকা রোগীকে হাসপাতালে ভর্তি করতে গেলে রোগীর পরিবারকে আর পকেট থেকে টাকা গুনতে হবে না। তবে মাত্র কয়েকটি শর্ত প্রযোজ্য। ‘ক্যাশলেস এভরিহোয়্যার’ প্রকল্পের মাধ্যমেই বিষয়টি করা হচ্ছে। নন-এমপ্যানেলড হাসপাতালের…

